ভিয়েনা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

টোকিওর গ্রীষ্মকালীন অলিম্পিকে অস্ট্রিয়ার আরও দুইটি ব্রোঞ্জ পদক লাভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ১৫০ সময় দেখুন

অস্ট্রিয়া আজ বিশ্ব অলিম্পিকে মহিলাদের জুডো এবং পুরুষদের ক্লাইমবিং এ তৃতীয় স্থান অধিকার করে এই পদক লাভ করেছে 

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রিয়ান অলিম্পিক কমিটি এবং রাস্ট্রীয় টেলিভিশন ORF এর সংবাদ বিষয়ক বিভাগ ZIB এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদে বলা হয়েছে আজ বিশ্ব অলিম্পিকের মহিলাদের কারাতে প্রতিযোগিতায় ভোরার্লবার্গ রাজ্যের বেটিনা প্ল্যাঙ্ক টোকিও অলিম্পিক গেমসে তৃতীয় স্থান অধিকার কর ব্রোঞ্জ পদক লাভ করেছে। এই পদক লাভের অল্প সময় পরই সংবাদ মাধ্যম জানিয়েছেন অস্ট্রিয়ার তিরোল রাজ্যের জ্যাকব শুবার্ট বিশ্ব অলিম্পিক গেমসে ক্রীড়া আরোহণে(Sport Climbing) তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জিতেছেন। এর ফলে টোকিওর গ্রীষ্মকালীন বিশ্ব অলিম্পিক গেমসে অস্ট্রিয়ার পদকের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭-এ ।

অস্ট্রিয়া ১টি স্বর্ণ, ১টি রোপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক জিতে বর্তমানে ৪৩ তম স্থানে অবস্থান করছে। এইবারের এই গ্রীষ্মকালীন অলিম্পিকে অস্ট্রিয়া থেকে মোট ৭৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। অবশ্য এরই মধ্যে ইভেন্ট শেষ হয়ে যাওয়ায় অনেকেই দেশে ফিরে এসেছেন। টোকিওর গ্রীষ্মকালীন বিশ্ব অলিম্পিক শেষ হওয়ার তিনদিন পূর্বে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে চীন এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও স্বাগতিক জাপান। চীন এই পর্যন্ত ৩৪টি স্বর্ণ,২৪টি রোপ্য ও ১৬ টি ব্রোঞ্জ পেয়েছে। যুক্তরাষ্ট্র ২৯টি স্বর্ণ,৩৫টি রোপ্য ও ২৭টি ব্রোঞ্জ পদক পেয়েছে।

স্বাগতিক জাপান এই পর্যন্ত ২২টি স্বর্ণ, ১০টি রোপ্য ও ১৪টি ব্রোঞ্জ পদক জিতে বর্তমান তৃতীয় স্থানে অবস্থান করছে।

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টোকিওর গ্রীষ্মকালীন অলিম্পিকে অস্ট্রিয়ার আরও দুইটি ব্রোঞ্জ পদক লাভ

আপডেটের সময় ০৮:৪২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১