ভিয়েনা ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

টেস্ট ম্যাচে অস্ট্রিয়ার সালজবুর্গের কাছে স্পেনের বার্সেলোনার ২ -১ গোলে পরাজয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ৯০ সময় দেখুন

স্পোর্টস ডেস্কঃ ২৯,৬৫০ দর্শকের উপস্থিতিতে সালজবুর্গের বুলেন এরিনায় শেষ মিনিটের গোলে অস্ট্রিয়ান চ্যাম্পিয়ন সালজবুর্গ জয়লাভ করে।

গতকাল সন্ধ্যায় অস্ট্রিয়ার সালজবুর্গ রাজ্যের বুলেন এরিনা স্টেডিয়ামে এক আন্তর্জাতিক ফুটবল টেস্ট ম্যাচে অস্ট্রিয়ান লীগ চ্যাম্পিয়ন সালজবুর্গের কাছে স্পেনের টপ ফুটবল ক্লাব বার্সেলোনা ২-১ গোলে পরাজিত হয়েছে। অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছেন সালজবুর্গ গতকাল অত্যন্ত শক্তিমত্তার পরিচয় দেখিয়েছে।

অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছেন অস্ট্রিয়ান চ্যাম্পিয়ন রেড বুল সালজবুর্গ তাদের ঘোষিত ফুটবল উৎসব উদযাপন করেছে এফসি বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে। অস্ট্রিয়ার সিরিজ চ্যাম্পিয়নরা খেলার প্রথমার্ধের ৪৩ মিনিটে লুকা সুসিকের দর্শনীয় গোলে ১-০ গোলে এগিয়ে যায়। রেড বুল সালজবুর্গ ১-০ গোলের জয় নিয়েই বিরতিতে যায়।

অবশ্য খেলার দ্বিতীয়ার্ধে বার্সেলোনা গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে উঠে। অবশেষে খেলার ৮৩ মিনিটের মাথায় বার্সেলোনার মার্টিন ব্রেথওয়েট গোল করে খেলায় সমতা নিয়ে আসেন। সবাই যখন ধরেই নিয়েছিলেন যে,এই টেস্ট ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত ভাবেই শেষ হচ্ছে। তখনই খেলার ৯০ মিনিটের মাথায় অস্ট্রিয়ান চ্যাম্পিয়ন সালজবুর্গের ব্রেনডেন আরনসন গোল করে বার্সেলোনার বিরুদ্ধে জয় নিশ্চিত করেন। অবশ্য বার্সেলোনা দলের সাথে সুপারস্টার লিওনেল মেসি আসেন নি ।

কবির আহমেদ /ইবিটাইমস

Tag :

তোফায়েল আহমেদ আর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টেস্ট ম্যাচে অস্ট্রিয়ার সালজবুর্গের কাছে স্পেনের বার্সেলোনার ২ -১ গোলে পরাজয়

আপডেটের সময় ১০:১৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১