ভিয়েনা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
  • ১২৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড -বিসিবি। রবিবার এক বিবৃতির মাধ্যমে ১৭ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরে সুরক্ষা বলয়ে থাকা সকলেই আছেন ঘোষিত টি-টুয়েন্টি দলে।

করোনার কারনে কঠোর নিয়মের জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকা খেলোয়াড়দের দলে নেয়ার কোন সুযোগ নেই। তাই দলে নেই মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। এছাড়া তামিম ইকবাল, লিটন দাস, মুশকিুর রহিম ও আমিনুল ইসলাম বিপ্লবরাও নেই ঘোষিত দলে।

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের সবগুলো ম্যাচ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের

আপডেটের সময় ০৯:০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১