ভিয়েনা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ঢাকায় নেমে কোয়ারেন্টিনে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • ৪৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে অস্ট্রেলিয়া দল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বারবাডোজ থেকে চার্টার বিমানে ঢাকায় নেমে বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে গেছে তারা। সেখানেই আপাতত তিন দিনের কোয়ারেন্টিন চলবে।

কঠোর স্বাস্থ্যবিধি অনুযায়ী হোটেলে তিনদিন কোয়ারেন্টিন করবেন ক্রিকেটাররা। এরমধ্যে অন্তত দুবার কোভিড-১৯ পরীক্ষা দেবেন তারা। রিপোর্ট নেগেটিভ আসলে ১ অগাস্ট থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে তাদের।

এর আগে সকালে জিম্বাবুয়ে থেকে ঢাকায় পৌছায় বাংলাদেশ ক্রিকেট দল। তাদের অবস্থানও হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকায় নেমে কোয়ারেন্টিনে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

আপডেটের সময় ০৬:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১