ভিয়েনা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইরাকে মার্কিন সেনাদের যুদ্ধ সমাপ্তির ঘোষণা বাইডেনের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • ১৩৪ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরাকে আমেরিকান সৈন্যদের যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন।

যুক্তরাষ্ট্র সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির সঙ্গে সোমবার হোয়াইট হাউসে বৈঠকএর সময় বাইডেন এ ঘোষণা দেন। এ সময় তিনি ইরাকে ১৮ বছর ধরে চলা সন্ত্রাসবিরোধী যুদ্ধ চলতি বছরের শেষ নাগাদ সমাপ্ত হবে বলে উল্লেখ করেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ২০২১ সাল শেষ পর্যন্ত মার্কিন সেনারা ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা করার দায়িত্ব পালন করবে। কিন্তু তারা সরাসরি কোনো যুদ্ধে অংশ নেবে না।

যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করলেও ইরাক থেকে করবে কিনা সে সম্পর্কে অবশ্য বাইডেন স্পষ্ট করে কিছু বলেননি।

এদিকে বাইডেন ইরাকে অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে মার্কিন সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র বাগদাদ, উপসাগীয় সহযোগিতা পরিষদ ও জাতিসংঘের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

এদিকে খাদেমি বলেছেন, দেশের ভবিষ্যত নিয়ে আলোচনার জন্য তিনি ওয়াশিংটন সফরে এসেছেন। তিনি আরো বলেন, আমেরিকা ইরাককে সহযোগিতা করছে। একসাথে লড়াই করে আমরা আইএসআইএসকে পরাজিত করবো।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরাকে মার্কিন সেনাদের যুদ্ধ সমাপ্তির ঘোষণা বাইডেনের

আপডেটের সময় ০৬:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১