ভিয়েনা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

করোনা বিধিনিষেধের বিরুদ্ধে দেশে দেশে বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • ১০৩ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আরোপিত বিভিন্ন দেশের সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইটালি ও যুক্তরাজ্যের হাজারো নাগরিক বিক্ষোভ প্রদর্শন করেছেন।

এর মধ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভকারীদের হটাতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ প্রণীত ‘হেলথ পাস’ ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে শনিবার দেশটির বিভিন্ন জায়গায় আনুমানিক এক লাখ ৬০ হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। এই ‘হেলথ পাস’ ব্যবস্থায় কোভিড টিকা যারা নেননি, তাদের রেস্তোরাঁসহ বিভিন্ন পাবলিক পরিসরে চলাফেরা কঠিন হবে।

বিক্ষোভকারীরা ‘স্বাধীনতা, স্বাধীনতা’ বলে স্লোগান দেওয়ার পাশাপাশি প্রদর্শিত প্ল্যাকার্ডে ফরাসি প্রেসিডেন্টকে একজন ‘স্বৈরশাসক’ হিসেবেও অভিহিত করেন।

একই দিনে ‘হেলথ পাস’ এর মতো একই ধরনের প্রকল্প ‘গ্রিন পাস’ এর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ইটালিতেও। দেশটির রোম, ন্যাপেলস ও তুরিন শহরে প্রতিবাদকারীরা স্লোগানে স্লোগানে এই প্রকল্প বাতিলের দাবি জানান। এ সময় বেশিরভাগ বিক্ষোভকারীদের মুখে মাস্ক ছিল না।

এদিকে লন্ডনে হাজারো বিক্ষোভকারীর ভাষ্য, সরকার এই বিধিনিষেধের মাধ্যমে তাদের নাগরিক অধিকার হরণ করছে। তারা বলছেন, যুক্তরাজ্য সরকার ট্রেসিংয়ের মাধ্যমে তাদের চলাচল সীমিত করে ফেলছে। চলতি মাসে ছয় লাখের বেশি মানুষকে এক সপ্তাহ আইসোলেশনে থাকতে বলা হয়েছে। এমন সময়ে এই বিক্ষাভটি হলো যখন দেশটিতে করোনাভাইরাসজনিত বেশিরভাগ বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হয়েছে।

এর আগে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে বিধিনিষেধের বিরুদ্ধে একটি সমাবেশ থেকে কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করা হয়। এটাকে স্বাধীনতা সমাবেশ হিসেবে অভিহিত করেন আয়োজকরা ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনা বিধিনিষেধের বিরুদ্ধে দেশে দেশে বিক্ষোভ

আপডেটের সময় ০৬:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১