ভিয়েনা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

চিরঘুমে শায়িত গণসংগীতশিল্পী ফকির আলমগীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • ১২৫ সময় দেখুন

ঢাকা: প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে শনিবার দুপুর ২টার পর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে দাফন করা হয়েছে। তার আগে বাদ জোহর খিলগাঁও মাটির মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয় একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর।

এর আগে শনিবার সকাল ১১টায় খিলগাঁও পল্লীমা সংসদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তাঁর। সেখানে গার্ড অব অনার প্রদান করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে।

এর পর দুপুর ১২টায় ফকির আলমগীরের মরাদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ঝুম বৃষ্টি উপেক্ষা করে শেষ শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সেখানে হাজির হন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। শহীদ মিনারে এক ঘণ্টা রাখার পর খিলগাঁও মাটির মসজিদ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

করোনাভাইরাসে আক্রান্ত প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর (৭১) গতকাল শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চিরঘুমে শায়িত গণসংগীতশিল্পী ফকির আলমগীর

আপডেটের সময় ০৫:৫৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১