ভিয়েনা ১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জিম্বাবুয়ের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ: অনিশ্চিত মুস্তাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • ৬১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে শুক্রবার। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটিতে খেলা অনিশ্চিত বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।

বুধবার জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫ বল করেই চোট পেয়ে মাঠ ছাড়েন মুস্তাফিজ। তাঁর গোড়ালি ফুলে গেছে।

বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘মুস্তাফিজের চোট খুব বড় কিছু নয়। তাঁকে ফিজিও দেখছেন। ওর খেলার চান্স ফিফটি-ফিফটি।

নিজের খেলা নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার ইনজুরি এমন পর্যায়ে আছে, ঠিক হতে সময় লাগবে। পাঁচ-ছয়দিন বিশ্রাম নিলেই ঠিক হবে না। এখন ম্যানেজ করে খেলার চেষ্টা করছি। কাল আমি যতক্ষণ ব্যাটিং করেছি টেপিং করে।’

শুক্রবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ওয়ানডে ম্যাচ ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জিম্বাবুয়ের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ: অনিশ্চিত মুস্তাফিজ

আপডেটের সময় ০৬:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১