ভিয়েনা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার মা ও শিশু ওয়ার্ডে ভয়াবহ আগুন, ১৪ শিশুর মৃত্যু বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট

মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ‘সেরা- ৩‘ এ বাংলাদেশি কিশোয়ার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫১:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • ১৪৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১২ ও ১৩ জুলাই দুই দিনে গ্র্যান্ড ফিনালে পর্বের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের মাস্টারশেফ অস্ট্রেলিয়া আসরের। সেখানে লড়বেন বাঙালি খাবারকে প্রতিনিধিত্বকারী কিশোয়ার চৌধুরী।

মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ১৩তম আসরে সেরা-৩ এ উঠে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার চৌধুরী।

রবিবার (১১ জুলাই) সেমিফাইনাল রাউন্ডে প্রতিদ্বন্দ্বী দুই প্রতিযোগী জাস্টিন নারায়ণ ও অ্যালিস পুলব্রুক এর সাথে লড়াইয়ে জিতে গ্র্যান্ড ফিনালেতে নিজের অবস্থান নিশ্চিত করেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিযোগী কিশোয়ার চৌধুরী।

কিশোয়ারকে বিজয়ীর মুকুটে দেখতে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ‘হ্যাশট্যাগ গো কিশোয়ার’ ট্রেন্ড।

প্রসঙ্গত, বিশ্বের প্রায় ৪০টি দেশে রান্নাবিষয়ক রিয়েলিটি মাস্টারশেফ এর আয়োজন করে থাকে। তবে মাস্টারশেফ অস্ট্রেলিয়া এদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়, অস্ট্রেলিয়াতেও এটি সর্বাধিক প্রচারিত অনুষ্ঠান।

প্রতিযোগিতার এবারের মৌসুম শুরুর পর থেকেই চমক দেখিয়ে আসছেন কিশোয়ার চৌধুরী। তার বাবা বাংলাদেশি বীর মুক্তিযোদ্ধা। কিশোয়ারের মায়ের বাড়ি কলকতায়। ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নের বাসিন্দা কিশোয়ার চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতেই।

কিশোয়ার পেশায় একজন বিজনেস ডেভেলপার। দুই সন্তানের মা কিশোয়ার সন্তানদের জন্য বাংলাদেশি খাবার রান্না করতে গিয়েই পরিবারের কাছ থেকে শিখেছেন নানান রেসিপি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ‘সেরা- ৩‘ এ বাংলাদেশি কিশোয়ার

আপডেটের সময় ০৬:৫১:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১