ভিয়েনা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জিম্বাবুয়ে টেস্ট জিততে শেষ দিনে বাংলাদেশের চাই সাত উইকেট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ৮৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: হারারে টেস্টের চতুর্থ দিন দারুণভাবে পার করল বাংলাদেশ দল। দুই টপ অর্ডার নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে বিশাল চ্যালেঞ্জ দিয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নামা স্বাগতিকরা ১৪০ রান করে চতুর্থ দিন শেষ করেছে। বিপরীতে স্বাগতিকদের তিন উইকেট তুলে নিয়েছেন সাকিব-মিরাজরা।

রোববার শেষ দিনে জিম্বাবুয়েকে হারাতে বাংলাদেশের দরকার ৭ উইকেট। অন্যদিকে জিম্বাবুয়ের চাই আরও ৩৩৮ রান অথবা ড্র’য়ের জন্য পুরো দিন ব্যাটিং।

এর আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ভালো সংগ্রহ এনে দিয়েছেন টপ অর্ডাররা। সাদমান ইসলাম, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত— তিনজনই পেয়েছেন রানের দেখা। এরই মধ্যে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাদমান ও শান্ত। জোড়া সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান তুলেছে বাংলাদেশ। ফলে জিম্বাবুয়ের সামনে ৪৭৭ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

বাংলাদেশের ইনিংসে ১১৫ রানে অপরাজিত ছিলেন সাদমান। ১৯৬ বলে তাঁর ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি। অন্যদিকে আরেক সেঞ্চুরিয়ান শান্ত অপরাজিত ছিলেন ১১৭ রানে। ১৮৮ বলের ইনিংসে পাঁচ বাউন্ডারি ও ছয়টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ৪৬৮, ৬৭.৪ ওভারে ২৮৪/১ (ডি.)(সাদমান ১১৫*, সাইফ ৪৩, শান্ত ১১৭*; মুজারাবানি ১২-৪-২৭-০, এনগারাভা ৯-০-৩৬-১, টিরিপানো ১১-২-৩৩-০, নিয়াউচি ১০-১-৩৬-০, শুম্বা ১২.৪-০-৬৭-০, কাইয়া ১৩-২-৮৪-০)।

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৬, ৪০ ওভারে ১৪০/৩ (মিল্টন ১১, কাইতানো ৭, টেইলর ৯২, দিয়ন ১৮*, তিরিপানো ৭* ; তাসকিন ৭-০-৩৯-১, সাকিব ১২-৪-১৩-‌১, মিরাজ ১৪-২-৪৫-১, এবাদত ৩-০-১৯-০)।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Tag :
জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জিম্বাবুয়ে টেস্ট জিততে শেষ দিনে বাংলাদেশের চাই সাত উইকেট

আপডেটের সময় ০৫:২৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১