ভিয়েনা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

মিরাজ-সাকিবের বোলিং তোপে একমাত্র টেস্টের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ১৪২ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: স্পিন যাদু দিয়ে স্বাগতিক জিম্বাবুয়েকে ১ম ইনিংসে ২৭৬ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুক্রবারএকমাত্র টেস্টের প্রথম ইনিংসে টাইগার দলের হয়ে ৫ উইকেট নিয়েছেন অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। সাকিব আল হাসান নিয়েছেন চার উইকেট।

তাই বলা যায়, তৃতীয় দিন শেষে একমাত্র টেস্টের নিয়ন্ত্রন এখন বাংলাদেশের হাতে। দিন শেষে ব্যাট করতে নেমে কোনো ইউকেট না হারিয়ে ৪৫ রান সংগ্রহ করেছে টাইগাররা। ওপেনার সাদমান ইসলাম ২২ ও সাইফ হাসান ২০ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে প্রথম ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার সেরা ১৫০ রানে ভর করে ৪৬৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ভালোই খেলছিল জিম্বাবুয়ে। তবে মধ্যাহ্ন সেশনে লড়াইয়ে ফিরে আসে বাংলাদেশ। মাত্র চার রানে তিন উইকেট তুলে নেয় টাইগাররা। সাকিব আল হাসানের বলে সাজঘরে ফিরে আসেন সুইপ করতে যাওয়া মায়ার্স (২৭)। এরপর লেগ বিপোরের ফাঁদে ফেলে তিনি শুন্য রানে ফিরিয়ে দেন টিমিসেন মেরামকে।
তবে ভাগ্য খুব একটা সহায় ছিলনা জিম্বাবুয়ের বিপক্ষে নিজেকে দুর্দান্ত ফাস্ট বোলার হিসেবে প্রতিষ্ঠিত করা তাসকিন। যদিও কসরতের ফল তিনি পেয়েছেন রয় কাইয়ার উইকেটটি দখল করে। এরপর স্পিন ভেল্কি শুরু করেন মিরাজ। তিনি এরপর শিকারে পরিণত করেছিলেন কেইতানোকে। অভিষেক ম্যাচে মাঠে নেমে জিম্বাবুয়ের হয়ে সর্বাধিক ৮৭ রান সংগ্রহ করেছেন ওপেনার কাদুজওয়ানাসে কেইতানো।

মিরাজ শেষ পর্যন্ত ৮২ রানের খরচায় ৫ উইকেট পেয়েছেন। আর অল রাউন্ডার সাকিব সমান রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট।

  ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মিরাজ-সাকিবের বোলিং তোপে একমাত্র টেস্টের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে

আপডেটের সময় ০৬:০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১