ভিয়েনা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

রাজধানীতে কঠোর নিষেধাজ্ঞার ৭ম দিনে ১১০০ গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • ৭৫ সময় দেখুন

ঢাকা: বাংলাদেশে চলমান কঠোর নিষেধাজ্ঞার ৭ম দিন ছিল বুধবার। এদিন সকাল থেকেই রাজধানীতে যানবাহ ও মানুষের চলাচল ছিল বেশি। গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত, পণ্য পরিবহনের গাড়ি ও রিকশার সংখ্যা ছিল গত কয়েকদিনের তুলনায় অনেক বেশি। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকার গলিতে বেশিরভাগ দোকান-পাট ছিল খোলা।

এদিকে, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনে বাসার বাইরে চলাফেরা করার অভিযোগে  বুধবার (৭ জুলাই) রাজধানীতে ১১০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন চেকপোস্টে এসব নাগরিককে গ্রেফতার করা হয়।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা এসব তথ্য নিশ্চিত করেছে।

তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরে ১১০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতে ২৪৫ জনকে একলাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, ডিএমপির ট্রাফিক বিভাগ ৮০৪টি গাড়িকে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজধানীতে কঠোর নিষেধাজ্ঞার ৭ম দিনে ১১০০ গ্রেফতার

আপডেটের সময় ০৫:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১