ভিয়েনা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

পিরোজপুরের ইন্দুরকানীতে ত্রাণের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • ৫৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল বিতরনে ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার (০৭ জুলাই) উপজেলার খাদ্যগুদাম থেকে বিতরনকৃত এ চাল  জন প্রতি দশ কেজি করে দেয়ার কথা থাকলেও প্রতিজনকে সাত থেকে সাড়ে আট কেজি করে দেয়া হয়। এসময় ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা পল্লী দারিদ্র উন্নয়ন বোর্ডের অফিস সহকারি মনিরুল ইসলাম (নাসির খান) চাল পরিমানে কম  দেয়ার
বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে ভুক্তভোগীদের অভিযোগ।

চাল কম দেয়ার বিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম (নাসির খান) জানান, ‘ আমরা সঠিক মাপে চাল দিতে বলি। তারপরেও কম দিলে আমার কি করার আছে? একটু কম বেশি হতেই পারে।’

উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের ভুক্তভোগী মনোয়ার আলী শেখ বলেন, ‘মোরে দশ কেজি চাউল দেওয়ার কতা কইয়া দেছে সাড়ে সাত কেজি।’
চাল কম দেয়ার অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে একাধিক ব্যক্তির চালের ব্যাগ মেপে ঘটনার সত্যতা পাওয়া যায়।

এ বিষয় জানতে ওই ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মশিদুল হকের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, যখন কম হয় তখন জানালেই ভালো হতো। আমার জানা মতে কোন চাল কম হয় নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, চালের পরিমানে কম দেয়ার কোন কারন নেই। যদি কেউ পরিমানে দিয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরের ইন্দুরকানীতে ত্রাণের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

আপডেটের সময় ০৪:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১