ভিয়েনা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

নাজিরপুরে খাস জমি দখল, ভ্রাম্যমান আদালতে একজনের সাজা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ৫৯ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে খাস জমি দখলের অভিযোগে মো. কালাম হাওলাদর (৪৫) নামের এক ভুমি দস্যুকে দেড় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (০৪জুলাই) তাকে এই সাজা দেন আদালত। দন্ডপ্রাপ্ত কালাম হাওলাদার উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের অতুল নগর গ্রামের মৃত রুঙ্গু হাওলাদারের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাখাওয়াত জামিল সৈকতের ভ্রাম্যমান আদালত তাকে এ দন্ড প্রদান করেন।

সাখাওয়াত জামিল সৈকত জানান, কালাম হাওলাদার উপজেলার মাটিভাঙ্গা বাজার সংলগ্ন চরের খাস জমি অবৈধভাবে দখল করেন। তাকে ভুমি অফিস থেকে দখল ছেড়ে দিতে বলা হলেও তিনি তা করেননি। উপরন্ত কয়েকদিন ধরে সেখানে অবৈধভাবে ঘর উত্তোলন করে আসছিলেন।

সহকারী কমিশনার জানান, সরেজমিনে সেখানে ঘর উত্তোলনের কাজ দেখতে পেয়ে জমির অবৈধ দখলকারী কালামকে আটক করে সাজা দেয়া হয়।

স্থানীয়রা জানান, কালাম হাওলাদার একজন ভুমিদস্যু। সে বিভিন্ন জায়গার সরকারী খাস জমি দখল করেন ও তা বিক্রি করেন। এমনি কি ওই জমির ২০ শতাংশ দখল করে তার একটি অংশ  এর আগে স্থানীয়দের কাছে বিক্রি করেছেন।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে খাস জমি দখল, ভ্রাম্যমান আদালতে একজনের সাজা

আপডেটের সময় ০৪:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১