ভিয়েনা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

কোপা আমেরিকার শেষ আটে উরুগুয়ে ও প্যারাগুয়ে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ১১২ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার ‘এ’ গ্রুপ থেকে আর্জেন্টিনা ও চিলির পর উরুগুয়ে ও প্যারাগুয়ে এই গ্রুপ থেকে জায়গা করে নিয়েছে শেষ আটে।

শুক্রবার বাংলাদেশ সময় ভোরে বলিভিয়াকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। একই ব্যবধানে চিলির বিপক্ষে জিতে চমক দেখিয়েছে প্যারাগুয়ে।

কুইয়াবার অ্যারেনা পানতানালে খেলার ৪০ মিনিটে কাভানির শট ফেরাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন বলিভিয়ার গোলরক্ষক কার্লোস লাম্পে। ম্যাচের ৭৯ মিনিটে কাভানি গোল করলে ব্যবধান ২-০ হয়।

এদিকে, ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে চিলিকে হারিয়ে দিয়েছে প্যারাগুয়ে। খেলার ৩৩তম মিনিটে ব্রাইয়ান সামুদিও দলকে এগিয়ে দেওয়ার পর ৫৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান মিগেল আলমিরন।

তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া প্যারাগুয়ে দুইয়ে আছে। এক ম্যাচ বেশি খেলে ৫ পয়েন্ট নিয়ে চিলির অবস্থান তিনে।

কোপা আমেরিকার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের তিন ম্যাচে ৪ সমান ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে তলানিতে থাকা বলিভিয়া বিদায় নিয়েছে আসর থেকে।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কোপা আমেরিকার শেষ আটে উরুগুয়ে ও প্যারাগুয়ে

আপডেটের সময় ১১:৫১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১