ভিয়েনা ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

ইউরো কাপে প্রথম রাউন্ডের পর দুই দিনের বিরতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ৩৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্কঃ গতকাল রাতে শেষ হয়েছে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের খেলা। ইউরোপের ২৪টি দেশ ৬ টি গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করেছে। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার খেলায় বিরতি। শনিবার থেকে প্রি-কোয়ার্টার ফাইনাল বা নকআউট খেলা শুরু হবে।

৬ টি গ্রুপ থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ১২ টি দল খেলবে সরাসরি নকআউট রাউন্ডে। আর ৬ টি গ্রুপ থেকে তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পয়েন্ট ও গোলে যারা এগিয়ে রয়েছেন তাদের থেকে নেয়া হয়েছে আরও ৪ টি দল। তারা হলেন যথাক্রমে সুইজারল্যান্ড,ইউক্রেন,চেক প্রজাতন্ত্র এবং পর্তুগাল।

নিম্নে যে ১৬টি দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তা গ্রুপ এবং ক্রমিক অনুসারে উল্লেখ করা হল :

গ্রুপ চ্যাম্পিয়ন,রানার্স আপ ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে,

গ্রুপ ‘এ’-  ইতালি,ওয়েলস,সুইজারল্যান্ড

গ্রুপ ‘বি’ – বেলজিয়াম,ডেনমার্ক

গ্রুপ ‘সি’ – নেদারল্যান্ডস,অস্ট্রিয়া,ইউক্রেন

গ্রুপ ‘ডি’ – ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র

গ্রুপ  ‘ই’ – সুইডেন,স্পেন

গ্রুপ ‘এফ’ – ফ্রান্স, জার্মানি, পর্তুগাল

আগামী শনিবার নকআউট পর্বের প্রথম দিন দুইটি খেলা অনুষ্ঠিত হবে। বিকাল ৪ টায় নেদারল্যান্ডসের আমস্টারডামে ওয়েলস খেলবে ডেনমার্কের সাথে।

দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে মধ্য ইউরোপীয় সময় রাত ৯ টায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালি ও অস্ট্রিয়ার মধ্যে। উভয় খেলাতেই নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকলে অতিরিক্ত আরও ৩০ মিনিট খেলা হবে। যদি তারপরও খেলা অমীমাংসিত থাকে তাহলে পেনাল্টি কিক বা ট্রাইব্রেকারে খেলার জয় পরাজয় নিশ্চিত করা হবে।

কবির আহমেদ/ ইবি টাইমস

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরো কাপে প্রথম রাউন্ডের পর দুই দিনের বিরতি

আপডেটের সময় ০৫:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১