ভিয়েনা ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেল স্ত্রী সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে’ : খুলনা রেঞ্জের ডিআইজি

সুইজারল্যান্ডের পার্লামেন্টে নারী অধিবেশনে বাংলাদেশি সুলতানা খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
  • ৯২ সময় দেখুন

ডেস্ক: বাংলাদেশি সুলতানা খান সুইজারল্যান্ডের পার্লামেন্টে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচিত হয়েছেন সুইজারল্যান্ড সংসদের নারী বিষয়ক অধিবেশনের জন্যে। নারী বিষয়ক অধিবেশনের আসন সংখ্যা ২৪৬। সুইজারল্যান্ডের নারী ভোটারদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। বছরে কয়েকবার এই অধিবেশন বসে এবং নারীদের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা ও আইন পাস হয়।

নারী বিষয়ক অধিবেশনে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সুইজারল্যান্ডের জাতীয় সংসদে পা রাখছেন।

২৪৬ আসনের বিপরীতে ১৪০০ নারী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। জুরিখ জোন থেকে নির্বাচিত হয়েছেন ৩৫ জন। সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিতদের মধ্যে তৃতীয় হয়েছেন সুলতানা খান। গতকাল নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে।

সুলতানা খান সুইজারল্যান্ডের মূলধারার বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে যুক্ত। বাংলাদেশের শিল্প ও সাহিত্য চর্চার জন্য বাংলা স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করছেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেল স্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সুইজারল্যান্ডের পার্লামেন্টে নারী অধিবেশনে বাংলাদেশি সুলতানা খান

আপডেটের সময় ০৭:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১