ভিয়েনা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

নিউজিল্যান্ডকে লিড বড় করতে দিল না ভারত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ২১১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সব উত্তেজনা মনে হচ্ছিল বৃষ্টির পানিতে ধুয়ে যাবে। খেলা মাঠে গড়ায়নি দুইদিন। তারপরও ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল লড়াইটি বেশ জমে উঠছে।

সাউদাম্পটনে দুই দলই প্রথম ইনিংসে অল্প রানে অল আউট হওয়া জমে উঠেছে এই টেস্ট ফাইনাল। প্রথম ইনিংসে ভারতকে ২১৭ রানে গুটিয়ে দিয়ে ২৪৯-এ থেমেছে কেন উইলিয়ামসনের দল। কিউইরা লিড পেয়েছে ৩২ রানের।

তবে ৩২ রানের লিড বড় না হলেও বাড়তি একদিন রিজার্ভ ডে থাকায় এই ম্যাচে ফল আসতেও পারে। তবে সেটা পুরোটাই নির্ভর করছে দু’দলের খেরঅর ওপর।

এর আগে বৃষ্টির কারণে টেস্টের প্রথম আর চতুর্থ দিন এক বলও মাঠে গড়ায়নি। সবমিলিয়ে প্রথম চার দিনে খেলা হয়েছে ১৪১ ওভারের মতো।

পঞ্চম দিনের সকালে ফের বাগড়া দিয়ে বসে বৃষ্টি। প্রায় ঘণ্টাখানেক দেরিতে খেলা শুরু হয়। নিউজিল্যান্ড শুরু করে ২ উইকেটে ১০১ রান নিয়ে। কিন্তু মোহাম্মদ শামির দাপটে দ্রুতই শেষ হয়ে কিউই ইনিংস। ৭৬ রান খরচ করে নিয়েছেন ৪টি উইকেট পেয়েছেন শামি।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিউজিল্যান্ডকে লিড বড় করতে দিল না ভারত

আপডেটের সময় ০৫:২১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১