ভিয়েনা ০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৮ জনের প্রাণহানি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে চাপে ভারত

জনপ্রতিনিধিদের দলীয় শান্তি-শৃংখলা বজায় রাখতে বললেন স্থানীয় সরকার মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • ১২৯ সময় দেখুন

স্টাফ রিপোর্টার, ঢাকা: দলীয় শান্তি-শৃংখলা বজায় রাখতে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করানোর পর তিনি এ আহ্বান জানান।

টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য জনাব মোঃ আজহারুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য জনাব মোঃ হাবিবুর রহমান শপথ গ্রহণ করেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শপথগ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দলের সুনাম নষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না। আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে যে সুনাম অর্জন করেছে তা দলীয় নেতা কর্মীদের সমুন্নত রাখতে হবে। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনা বাস্তবায়নে দলীয় নির্দেশনা মেনে দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য নবনির্বাচিত সদস্যদের প্রতি আহবান জানান তিনি।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনার অঙ্গীকারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য। অর্থনৈতিকভাবে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে নির্ধারিত সময়ের আগেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত মোঃ তাজুল ইসলাম।

ঢা. প্র/আরএন/২২.১২

Tag :
জনপ্রিয়

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জনপ্রতিনিধিদের দলীয় শান্তি-শৃংখলা বজায় রাখতে বললেন স্থানীয় সরকার মন্ত্রী

আপডেটের সময় ০৫:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০