ভিয়েনা ০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

ভেনিসে ইতালিয়ান স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে দুই বাংলাদেশীর বিপুল ভোটে বিজয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • ৬৮ সময় দেখুন

বিশেষ প্রতিনিধি, ইতালিঃ ভেনিসি ইতালিয়ান স্কুল নির্বাচনে দুই বাংলাদেশির বিপুল ভোটে বিজয় ইতালির ভেনিসে হয়ে গেলো ৪ টি স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন । এই নির্বাচনে দুই জন বাংলাদেশী সদস্য পদে প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করেন।

৪ টি স্কুলে প্রায় ৮ শত ভোটার রয়েছে। শিক্ষার্থীর বাবা ও মা মোট দুই টি করে ভোট প্রদান করেন এই নির্বাচনে। রবিবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলে বেলা ১২ টা পর্যন্ত।

সোমবার সকাল ৮ টা হতে দুপুর দের টা পর্যন্ত চলে ভোট গ্রহণ । এই নির্বাচনে দুই বাংলাদেশী প্রার্থী হওয়ায় ভোট কেন্দ্রের বাইরে দেখা গিয়েছে উৎসবের আমেজ । বাংলাদেশী ভোটাররা তাদের পছন্দের প্রার্থী কে জয়ী করতে স্ব স্ত্রীক ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করেছে। ভোট শুরুর প্রথম দিকে দুই প্রার্থী শরীফুল আলম মৃধা ও ফারজানা শহীদ মেস্রে চেজার চাও জুলিও মাধ্যমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। গত মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। মোট ১৩ জন প্রার্থীর মধ্যে ৮ জন নির্বাচিত হন । ভোটে বাংলাদেশী প্রার্থী শরীফুল আলম মৃধা ও ফারজানা শহীদ সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হন । এই বিজয়ে খুশি ভেনিসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ।

এদিকে বিজয়ী দুই প্রার্থী কে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিয়েছে ভেনিস বাংলা স্কুল কতৃপক্ষ । সন্ধ্যায় স্কুল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী দুই প্রার্থী কে ফুলের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করানো হয়। সে সময় স্কুল কতৃপক্ষ ছাড়াও দুই প্রার্থীর পরিবারের লোকজন ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের এই বিজয়ে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই জনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

মোহাম্মদ উল্লাহ সোহেল/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভেনিসে ইতালিয়ান স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে দুই বাংলাদেশীর বিপুল ভোটে বিজয়

আপডেটের সময় ০৫:৫২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩