ভিয়েনা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে : প্রতিমন্ত্রী টুকু মধুপুরে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু

চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫২:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ২৯ সময় দেখুন

মোতাবিবর হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম বড়াব্দা গ্রামে ভূগর্ভস্থ গ্যাসের সম্ভাব্য সন্ধান পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দার মিজানুর রহমান জানান, সম্প্রতি গ্রামের একটি স্থানে মাটি ফুঁড়ে গ্যাস জাতীয় পদার্থ নির্গমনের লক্ষণ দেখা যায়। খবর পেয়ে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে।

এলাকাবাসী জানান, গ্যাসের উপস্থিতির সম্ভাবনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘটনাস্থল দেখতে ভিড় জমাতে শুরু করেন। তবে অনুসন্ধান সম্পন্ন হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করা সম্ভব নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মানিক মিয়া জানান, সম্ভাব্য গ্যাসের সন্ধানের খবরে এলাকাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তারা মনে করছেন, প্রকৃতপক্ষে গ্যাসের মজুত পাওয়া গেলে এটি এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

হবিগঞ্জের জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অনুসন্ধান কার্যক্রমের অগ্রগতি ও পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে গ্যাসের আলামত পাওয়া গেছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান

আপডেটের সময় ০২:৫২:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬