ভিয়েনা ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে : প্রতিমন্ত্রী টুকু মধুপুরে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু

আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে : প্রতিমন্ত্রী টুকু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৪ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বাংলাদেশে কোন অপশক্তি বা ফ্যাসিবাদ জাতীয় সংসদে নেই। তাই যাতে আগামী দিনে এই ফ্যাসিবাদ বাংলাদেশ আর কোন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (২০ জুন ) দুপুরে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকীতে তাঁর জীবন, কর্ম ও আদর্শ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে। আমরা একসাথে আন্দোলন করেছি বা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে করেছি ফ্যাসিবাদ দূর করেছি। আজকে ফ্যাসিস্ট বিরোধী যারা আন্দোলন করেছি এখন বাংলাদেশে কোন অপশক্তি বা ফ্যাসিবাদ জাতীয় সংসদে নেই। আর কোন যাতে ফ্যাসিবাদ জন্ম না নেয়, সেভাবে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার ক্ষমতা নিয়েছে মাত্র তিন মাস। জনগণ ভোট দিয়েছে পাঁচ বছরের জন্য, পাঁচ বছর পর আবার ভোট হবে। সেই পাঁচ বছরে আমরা কি করলাম, আর না করলাম, তার হিসাব কিন্তু দিতে হবে। তাই সরকার জনগণের জন্য যা যা করা দরকার তা ইনশাল্লাহ করবে।

তিনি আরো বলেন, কোনভাবে যাতে আর এই বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম না হতে পারে। এই ব্যাপারে সকলেরই ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ‍বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. মনির মোর্শেদ নির্বাহী প্রকৌশলী জনাব সাদৎ-আল-হারুন। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যমে কর্মী অংশগ্রহণ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে : প্রতিমন্ত্রী টুকু

আপডেটের সময় ০২:৪৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬