ভিয়েনা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ১০২ সময় দেখুন

মোতাবিবর হোসেন, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার বাদশা কোম্পানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাধবপুরগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ শুরু করে।

প্রাথমিকভাবে নিহত যুবকের নাম জাকির বলে জানা গেছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেলেও তার পূর্ণ পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেটের সময় ০১:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬