ভিয়েনা ০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ

ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : হিজবুল্লাহ শুক্রবার দাবি করেছে, তাদের যোদ্ধারা তিনটি ইসরাইলি ট্যাংক ধ্বংস করেছে এবং দক্ষিণ লেবাননে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ এখনও চলছে।

এর কয়েক ঘণ্টা আগে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি হামলায় দক্ষিণাঞ্চলে তিনজন নিহত হয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষরের একদিন পরও লেবাননে সংঘর্ষ চলছে। যদিও চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তাদের যোদ্ধারা ইসরাইলের তিনটি মেরকাভা ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেগুলো পুড়ে ধ্বংস হয়ে গেছে।

হিজবুল্লাহর জানায়, সাঁজোয়া ও পদাতিক ইউনিট নিয়ে গঠিত ইসরাইলি বাহিনী নাবাতিয়েহ শহরের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ের উত্তর দিক দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

গোষ্ঠীটি আরও জানায়, ওই এলাকায় এখনও সংঘর্ষ চলছে।

মার্কিন-ইসরাইল অভিযানে ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠী ইসরাইলে হামলা চালালে গত মার্চে লেবাননও মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়ে।

এরপর লেবাননজুড়ে ব্যাপক হামলা এবং দক্ষিণে স্থল অভিযান শুরু করে তেল আবিব। দেশটির দক্ষিণাঞ্চল ইসরাইলের সীমান্তবর্তী এবং দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে।

মার্কিন-ইরান চুক্তি সত্ত্বেও এই সংঘাত অব্যাহত রয়েছে।

হিজবুল্লাহ বৃহস্পতিবার জানিয়েছে, তারা নাবাতিয়ার নিকটবর্তী ‘আরনুন শহর থেকে কাফার তিবনিতের উপকণ্ঠের দিকে অগ্রসর হতে চাওয়া ইসরাইলি সেনাবাহিনীর একটি দলের’ বিরুদ্ধে লড়াই করছে।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, কাফার তিবনিত এলাকায় ‘শত্রুপক্ষের ড্রোন একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালালে দুজন নিহত হন। পার্শ্ববর্তী জেবদিন গ্রামে ড্রোন হামলায় আরও একজন প্রাণ হারান।

এদিকে ইসরালি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে আগের রাতের এক ঘটনায় তাদের একজন সৈন্য নিহত হয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন যে, লেবাননে শান্তিরক্ষীরাও বৃহস্পতিবার গোলাগুলির খবর জানিয়েছে।
ঢাকা/এসএস

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩

আপডেটের সময় ০১:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬