ভিয়েনা ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে তক্ষক অবমুক্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৩১ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সাতছড়ি জাতীয় উদ্যানে বনে তক্ষক অবমুক্ত করা হয়েছে । স্থানীয় সূত্রে জানা যায় , শুক্রবার (১৯ জুন) দুপুরে হবিগঞ্জের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন গোপন সূত্রে খবর পেয়ে একদল স্টাফগণকে নিয়ে হবিগঞ্জ সদর উপজেলা লস্করপুর গ্রামে থেকে একটি তক্ষক উদ্ধার করে নিয়ে যায় এবং একদিন পরিচর্যা ও পর্যবেক্ষণ করার পর শনিবার (২০ জুন) বিকেলে চুনারুঘাট উপজেলার রঘুনন্দন রেঞ্জ পাহাড়ে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানে বনে তক্ষক টি অবমুক্ত করলে মূহুর্তের মাঝেই সেটি দৌড়ে গভীর বনে চলে যায় । তক্ষক অবমুক্ত কালে উপস্থিত ছিলেন , সাতছড়ি ব্যবস্থাপনা কমিটি , সাংবাদিক, বনবিভাগের কর্মকর্তা – কর্মচারী। হবিগঞ্জ বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন , তক্ষক ইংরেজি নাম Gecko আর বৈজ্ঞানিক নাম Gekko gecko । থেকো নিড গোত্রের একটি বড় আকারের গিরগিটি প্রজাতি। এদের দেহ সাধারণত ধূসর বা নীলচে বর্ণের হয় এবং সারা শরীরে লাল ও সাদাটে ফোঁটা দেখা যায়। পীঠের সাদাটে ফোঁটা গুলো সারিবদ্ধ ভাবে বিন্যন্ত থাকে । এই প্রাণীটি মূলত কীটপতঙ্গ , ছোট টিকটিকি , ছোট পাখি , ছোট সাপ খেয়ে থাকে এবং বাড়ির ছাদ, ফাঁকফোকড় কিংবা গাছের গর্তে বাস করে। বিশেষজ্ঞদের মতে , তক্ষক দক্ষিণ এশিয়ায় একটি বিপর্যস্ত প্রজাতি। অবৈধ শিকার ও ভুল ধারণার কারণে এদের সংখ্যা ক্রমশ কমছে। অনেকেই ভুলবশত তক্ষক কে বিষাক্ত মনে করেন । যা সঠিক নয়। বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ – পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে তক্ষক এর বিস্তৃতি রয়েছে। তবে অবৈধ বাণিজ্য ও লোকজন চিকিৎসার নামে নির্বিচারে নিধনের কারণে এই প্রাণীটি হুমকির মুখে রয়েছে ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে তক্ষক অবমুক্ত

আপডেটের সময় ০৬:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬