ভিয়েনা ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান করতে প্রধানমন্ত্রীর আহবান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • ৫৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে, শেখ হাসিনা এ আহবান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এ তথ্য জানান।

উল্লেখ্য রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ দু’দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরবর্তী মস্কোর উপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার পর, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির মধ্যে এই সফরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখা হচ্ছে।

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেখানে তিনি দর্শনার্থী বইয়ে সই করেন।

উল্লেখ্য, ল্যাভরভ, ৯ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রিত অতিথি হিসেবে ঐ সম্মেলনে যোগ দেবেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান করতে প্রধানমন্ত্রীর আহবান

আপডেটের সময় ১০:২৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩