ভিয়েনা ০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

বেলারুশ সীমান্ত দিয়ে লাতভিয়ায় অভিবাসী অনুপ্রবেশ বেড়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ৭৮ সময় দেখুন

বেলারুশ থেকে সীমান্ত পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের ইউরোপীয় ইউনিয়নের দেশ লাতভিয়াতে প্রবেশের প্রবণতা বেড়েছে, দেশটির সীমান্তরক্ষী বাহিনী এই তথ্য জানিয়েছে

ইউরোপ ডেস্কঃ ইউরোপের অভিবাসন বিষয়ক অনলাইন পোর্টাল ইনফোমাইগ্র্যান্টস তাদের এক প্রতিবেদনে জানায়, গত বুধবার দেশটির সীমান্তরক্ষী বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী, একদিনেই ১৪৩ জন ইইউর এই বহিঃসীমান্তে প্রবেশের চেষ্টা করেন৷ তাদের এক তৃতীয়াংশ দাউগাভা নদীতে সাঁতরে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করেন ৷

সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, এ নিয়ে দ্বিতীয়দিনের মতো শতাধিক মানুষ অনিয়মিত উপায়ে লাতভিয়ার সীমান্তে প্রবেশে চেষ্টা করেন৷ লাতভিয়া রেডিওর তথ্য অনুযায়ী, এর আগে দৈনিক গড় সংখ্যা ছিল ৩০ থেকে ৪০ জন ৷

এই পরিস্থিতির জন্য বেলারুশকে দায়ী করেছে লাতভিয়া৷ দেশটির প্রেসিডেন্ট এডগার্স রিনকেভিচ এটিকে ‘হাইব্রিড যুদ্ধ’ শুরুর চেষ্টা বলে অভিহিত করেন ৷

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো অভিবাসীদের জোর করে সীমান্ত পার করাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন৷ এদিকে প্রধানমন্ত্রী ক্রেইন্সও লাতভিয়া সীমান্তে উত্তেজনার কথা উল্লেখ করেন৷ তবে তিনি বলেন, ‘‘আমরা সীমান্তে নজরদারি বাড়ানোর সময়োচিত সিদ্ধান্ত নিতে পেরেছি ৷’’

সম্প্রতি বেলারুশের সঙ্গে ১৭২ কিলোমিটার সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে দেশটি৷ বিভিন্ন দেশের অভিবাসীদের লাতভিয়ায় অনুপ্রবেশ করানোর জন্য রাশিয়ার মিত্র হিসেবে পরিচিত লুকাশেঙ্কোকে দায়ী করে আসছে তারা ৷

কবির আহমেদ/ইবিটাইমস  

জনপ্রিয়

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেলারুশ সীমান্ত দিয়ে লাতভিয়ায় অভিবাসী অনুপ্রবেশ বেড়েছে

আপডেটের সময় ০৯:১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩