ভিয়েনা ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

ইতালি’তে বহুল প্রতীক্ষিত ই-পাসপোর্ট কার্যক্রম চালু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • ৬২ সময় দেখুন

স্পেশাল প্রতিনিধি ইতালি: সর্বাধুনিক প্রযুক্তির অধিকতর নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) ইতালি প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে অধিকতর সেবা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ দূতাবাস, রোম, ইতালিতে ২৭ জুলাই ২০২৩ বহুল প্রতীক্ষিত ই-পাসপোর্ট কার্যক্রম চালু করেছে।

দূতাবাসে সেবাগ্রহীতাদের উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ শামীম আহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন, এনডিসি, পিএসসি, প্রকল্প পরিচালক, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন। এদিন দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেম ও সার্ভার সফলভাবে স্থাপন করে পরীক্ষামূলক এনরোলমেন্ট সম্পন্ন করা হয় এবং উদ্বোধনী অনুষ্ঠানে ৬ জন আবেদনকারীর মধ্যে ই-পাসপোর্টের এনরোলমেন্ট স্লিপ বিতরণ করা হয়।

বহুল আকাঙ্ক্ষিত ই-পাসপোর্ট সেবা চালুর জন্য উপস্থিত সেবাগ্রহীতাগণ সন্তোষ প্রকাশ করেন এবং দূতাবাসকে ধন্যবাদ জানান।

মোহাম্মাদ উল্লাহ সোহেল/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতালি’তে বহুল প্রতীক্ষিত ই-পাসপোর্ট কার্যক্রম চালু

আপডেটের সময় ০৩:৩৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩