ভিয়েনা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

মিলানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ৬, আহত ৮০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২২:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • ৬১ সময় দেখুন

ইতালির মিলানের একটি অবসর-প্রাপ্তদের বাসভবনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ইউরোপ ডেস্কঃ ইতালির মিলানের স্থানীয় সংবাদ মাধ্যম সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা উপরোক্ত তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমে বলা হয়েছে, শুক্রবার (৭ জুলাই) ঐ ভবনের প্রথম তলার একটি কক্ষে প্রথমে আগুন ধরে যা দ্রুত নিভিয়ে ফেলা হয়েছিল। ঐ সময় ভবনের বাকি অংশে আগুন না লাগলেও প্রচুর পরিমাণে বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হয়েছিল।

মিলানের মেয়র জিউসেপ সালা সংবাদদাতাদের বলেন, দু’জন বাসিন্দা তাদের কক্ষে লাগা আগুনে পুড়ে মারা গেছেন এবং আরও চারজন বিষাক্ত ধোঁয়ায় প্রাণ হারিয়েছেন। সালা বলেন, “ছয়জনের মৃত্যুর সংখ্যা খুবই বেশি।” তিনি বলেন, ঐ স্থাপনায় ১৬৭ জন লোক ছিল, “পরিস্থিতি আরও খারাপ হতে পারত।”

দমকল বাহিনীর মুখপাত্র লুকা ক্যারি জানিয়েছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন সম্ভবত এটি দূর্ঘটনাই ছিল। দমকল কর্মীরা স্থানীয় সময় রাত ১টার পর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কর্ভেট্টো এলাকার “হোম অব দ্য স্পাউজেস ” আবাসিক ভবনে আগুন নেভানোর জন্য যান ।

আরএআই পাবলিক টেলিভিশনে স্থানীয় দমকল বাহিনীর প্রধান নিকোলামিসেলি জানান , তারা প্রায় ৮০ জনকে সরিয়ে নিয়েছে যার মধ্যে অনেকেই হুইলচেয়ারে ছিলেন এবং আরও ৮০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি উদ্ধার তৎপরতার বর্ননা দিতে গিয়ে বলেছেন, ধোঁয়ায় স্পষ্টভাবে কিছুদেখা যাচ্ছিল না এবং হোমের অনেকেই (অন্যের) সাহায্য ছাড়া উঠে দাঁড়াতে পারছিল না এবং ধোঁয়ার কারণে উদ্ধার অভিযান “বিশেষত জটিল” ছিল।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মিলানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ৬, আহত ৮০

আপডেটের সময় ১২:২২:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩