ভিয়েনা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

ইতালিতে ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি‘র অভিষেক অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০১:০২ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • ৬৪ সময় দেখুন

স্পেশাল প্রতিনিধি ইতালি: ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশের কুমিল্লার বিভিন্ন উপলেলার প্রবাসীদের নিয়ে  সম্প্রতি ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি গঠিত হয়।  প্রথম দিকে আংশিক কমিটি ঘোষণা করা হলেও পরবর্তী সময়ে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেন সংগঠনটি।   কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর নিয়ে, ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি ইতালি ২৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করে এবং ৩১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

চাঁদপুরের বেলাল হোসেনকে প্রধান উপদেষ্টা এবং কুমিল্লার নেমাল চৌধুরী ও বি বাড়িয়া‘র আনিসুর রহমানকে সদস্য সচিব করে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

ভেনিসের মেস্ত্রে র  ঢাকা বিরিয়ানি হাউজে  আয়োজিত অভিষেক অনুষ্ঠানে ‘ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি‘র সভাপতি কুদ্দুস চৌধুরী’র সভাপতিত্বে, সহ সভাপতি  মমিনুল ইসলাম  ও মাকসুদ রহমান এর সঞ্চালনায় দুই  শতাধিক প্রবাসী বাংলাদেশী  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ।

ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লার প্রতিটি উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের মধ্য থেকে ২৫১ সদস্য নিয়ে কার্যকরী কমিটি এবং  ৩১ সদস্যের উপদেষ্টা পরিষদ নিয়ে  অভিষেকের মাধ্যমে যাত্রা শুরু করলো নতুন কমিটি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন  তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমদ।  এরপর বক্তব্য রাখেন  সংগঠনের  প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শফিক গাজী, সহ সভাপতি আশরাফ পাটোয়ারী, সদস্য সচিব নেমাল চৌধুরী, উপদেষ্টা ইকবাল আহমেদ, উপদেষ্টা আবু সাঈদ, যুগ্ম সম্পাদক মোখলেছ সরকার, উপদেষ্টা জাহাঙ্গীর আলম  প্রমূখ। আলোচনা পর্ব শেষে সংগঠনের পক্ষ থেকে আগত অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন সংগঠনের নেতৃবৃন্দ।

পরিশেষে নৈশ ভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

মোহাম্মাদ উল্লাহ সোহেল/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতালিতে ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি‘র অভিষেক অনুষ্ঠিত

আপডেটের সময় ০৫:০১:০২ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩