ভিয়েনা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • ৫১ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ বাংলানিউজ২৪.কম  এবং ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮জুন) বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সোহেল চৌধুরীর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ সভাপতি আনিসুসজ্জামান, মীর সালাউদ্দিন তরুন, শাহ শরীফ উদ্দিন, অনলাইনে যুক্ত হন কবির আহমেদ, মাশুক আহমেদ চৌধুরী, জাহেদ আহমেদ প্রমুখ।

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বনী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী, দ্রুত বিচার কার্যসম্পাদন ও সাংবাদিক নির্যাতন বন্ধে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবী জানান।   

সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা শামছুর রহমান, হুমায়ুন কবির বালু, মোজাক্কির, সাগর-রুণীসহ অর্ধশত সংবাদযোদ্ধা হত্যাকাণ্ডর বিচার আজও পাইনি, অতিতের সকল সংবাদযোদ্ধা হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি গোলাম রাববানী নাদিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত বাস্তবায়ন চাই।

তিনি আরও বলেন, সাগর-রুণি হত্যার বিচার হলে নাদিমকে হারাতে হতো না, ডিজিটাল নিরাপত্তা আইন অতি দ্রুত সংশোধন করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার সুযোগ বন্ধ করতে হবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৬:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩