ভিয়েনা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

করোনা থেকে সুস্থ হতে এত সময় লাগবে ভাবেননি মেসি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • ৬৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন পিএসজি তারকা লিওনেল মেসি। এবার নিজের অফিশিয়াল পেইজে জানালেন, করোনা থেকে সেরে উঠতে এত সময় লাগবে বলে ভাবেননি রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন মেসি। ছবির ক্যাপশনে লিখেন, ‘আপনারা জানেন যে, আমি কোভিডে আক্রান্ত হয়েছি এবং এ সময়ে আমি যত মেসেজ পেয়েছি, তা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ। আমি বলতে চাই যে, এটা থেকে সেরে উঠতে যতটা সময় লাগবে ভেবেছিলাম তারচেয়ে বেশি সময় লাগছে।’

জানালেন, এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি, ‘আমি প্রায় ঠিক হয়ে গেছি এবং আমি মাঠে নামার জন্য মুখিয়ে আছি। শতভাগ ফিটনেস পেতে আমি কয়েকদিন ধরে অনুশীলন করে যাচ্ছি। এ বছর অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আশা করছি সবার সঙ্গে সবার দেখা হবে খুব শিগগিরই। সবাইকে ধন্যবাদ।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনা থেকে সুস্থ হতে এত সময় লাগবে ভাবেননি মেসি

আপডেটের সময় ০৫:১৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২