ভিয়েনা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

ইউরোপে করোনার নতুন ঢেউ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • ৭৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউ ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া নিয়ে ‘খুবই উদ্বিগ্ন’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটির আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ সংবাদমাধ্যমকে বলেছেন, জরুরি ব্যবস্থা নেওয়া না হলে আগামী মার্চ মাস নাগাদ ইউরোপে পাঁচ লাখ মানুষের মৃত্যুর রেকর্ড হতে পারে। মাস্ক পরার মতো পদক্ষেপ নেওয়া হলে তা সংক্রমণ রোধে তাৎক্ষণিকভাবে কাজে লাগতে পারে বলে জানান তিনি।

ইউরোপের বেশ কয়েকটি দেশে কোভিড শনাক্তের উচ্চ হার এবং জরুরি ব্যবস্থা হিসেবে সর্বাত্মক ও আংশিক লকডাউনের ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই সতর্কবার্তা এলো।

হ্যান্স ক্লুগ বলেছেন, শীতের মৌসুমের পাশাপাশি অপর্যাপ্ত টিকাদান এবং অতি সংক্রামক করোনাভাইরানের ডেলটা ধরনের দাপটের কারণে করোনাভাইরাস ছড়াচ্ছে বেশি। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি, টিকা গ্রহণের হার বাড়ানো ও নতুন চিকিৎসা পদ্ধতি কোভিড সংক্রমণ মোকাবিলায় সহায়ক হতে পারে।

কোভিড সংক্রমণ বাড়তে থাকায় সোমবার থেকে ইউরোপের দেশ অস্ট্রিয়া পুরোপুরি লকডাউন শুরু করতে চলেছে। এর আগে দেশটিতে যারা টিকা নেননি, তাদের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছিল।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরোপে করোনার নতুন ঢেউ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

আপডেটের সময় ০৬:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১