ভিয়েনা ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • ১২২ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সকল ইউনিয়ন থেকে প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

বুধবার (৩ মার্চ ) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট অঞ্চলের সমন্বয়ে ও শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ থানা থেকে আনুষ্ঠানিক ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে আগেই অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেন প্রতিযোগীরা। এরপর সেই অ্যাপস’র সহায়তায় তাদের দৌড় প্রতিযোগিতার সময় ও দূরত্ব নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মিনহাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) অজয় চন্দ্র দেব, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, উপজেলা পরিষদের সকল দফতরের প্রধানগন, কলেজ ও স্কুলের প্রধান শিক্ষকগন।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটের সময় ১০:০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১