ভিয়েনা ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

হবিগঞ্জের‌ শায়েস্তাগঞ্জে ২১ মন ওজনের রাজার দাম ৫ লাখ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ১১৪ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: রাজা কোনো ব্যক্তি নয়। হবিগঞ্জের  শায়েস্তাগঞ্জ উপজেলার কুতুবেরচক  গ্রামের ইকবাল মিয়ার পালিত এক ষাঁড়। এ বছরে উপজেলার সর্ববৃহৎ কোরবানির পশু বলেই ধরা হচ্ছে এই ষাঁড়টিকে। তাইতো আদর করে রাজা নাম দিয়েছেন খামারী। ৯ ফুট ৩ ইঞ্চি লম্বা,  ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতা আর ওজন ২১ মন। নাম তার রাজা বেশ জামাই আদরেই রাখা হয়েছে ৪ বছর বয়সী রাজা কে।

জানা গেছে, বৃহদাকার এই ষাঁড়ের জন্য প্রতিদিনের বাজেট প্রায় ৫শ টাকা। খাবারের মেন্যুতে থাকে  খৈইল,ক্ষের, ভূষি, ধানের কুড়া, ডাল আর নিজের জমিতে লাগানো ঘাস।

কোরবানীর ঈদকে সামনে রেখে সেই রাজা মালিক তার দাম হাঁকাচ্ছেন ৫ লক্ষ টাকা। রাজার আকার, আকৃতি ও ওজনের দিক থেকে উপজেলার সবচাইতে বড় পশু বলে দাবী খামারীর।

রাজা কে দেখতে প্রতিদিন ওই খামারীর বাড়িতে ভীড় করেন উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষ।

লামিয়া ডেইরি ফার্মের স্বত্তাধিকারি ইকবাল মিয়া বলেন সেনাবাহিনীতে সার্জেন্ট হিসেবে চাকুরি করতেন। অবসরে আসার পর ৫ বছর আগে ১২ টি গাভী নিয়ে লামিয়া ডেইরী ফার্ম শুরু করেন।

দুধ বিক্রি করেন আশেপাশের এলাকায়। একটি গাভীর বাচ্চা খুব দ্রুত বড় হতে থাকে। এজন্য এর নাম রাখেন রাজা। এই চার বছরে কোন রকম সম্পুর্ন বিশুদ্ধ খাবার খেয়ে বড় হয়েছে রাজা। কোন প্রকার মোটাতাজার ঔষধ বা ইনজেকশন ছাড়াই গরুটির ওজন ২১ মন হয়েছে।

গত কোরবানীর ঈদের সময় গরুটির হাটে তুলে ছিলেন কিন্তু আশানুরোপ দাম না পাওয়ায় বিক্রি করেননি। এবার তিনি রাজার দাম হাঁকাচ্ছেন ৫ লাখ টাকা।

তিনি বলেন, ঢাকায় হলে এই গরু ৮/১০ লাখ টাকা দাম হইতো। কিন্তু মফস্বলে এতো দামে কেউ কিনবে না তাই ৫ লাখ টাকা দাম চাই।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ইউএলও) রমাপদ দে বলেন, রাজা উপজেলার মধ্যে সবচেয়ে বড় ষাড়। প্রানী সম্পদ প্রর্দশনি মেলায় বৃহৎ ষাড় হিসেবে রাজা পুরুষ্কুত হয়েছে।আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি  রাজার দেখভাল করছি। রাজা সাধারন খাবার খেয়েই বেড়ে উঠছে। মোটাতাজা করনের জন্য কোন খাবার খাওয়ানো হয়নি।

মোতাব্বির হোসেন কাজল /ইবিটাইমস

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের‌ শায়েস্তাগঞ্জে ২১ মন ওজনের রাজার দাম ৫ লাখ

আপডেটের সময় ০৪:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১