ভিয়েনা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায়

সেজান জুস কারখানায় অভিযান সমাপ্ত ঘোষণা, সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮ আসামি ৪ দিনের রিমান্ডে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ১১৯ সময় দেখুন

ঢাকা: নারায়ণগঞ্জের রুপগঞ্জের হাসেম ফুড এন্ড বেভারেজের সেজান জুস কারাখানার আগুন ৪৮ ঘন্টা পর সম্পূর্ন নির্বাপন করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন,পঞ্চম ও ৬ষ্ঠ তলাসহ পুরো ভবনটিতে তল্লাশী চালিয়ে নতুন করে আর কোনো মরদেহ খুঁজে পাওয়া যায়নি।

শনিবার বিকেল পাঁচটায় ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটিতে সর্বশেষ তল্লাশি চালিয়ে অভিযান সমাপ্ত ঘোষনা করেন। তবে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলার কারনে ভবনের পঞ্চম তলার ছাদের একটি বড় অংশ ধ্বসে পড়েছে। একই কারনে পুরো ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক দেবাশীষ বর্মণ।

তিনি বলেন, ভবনটিতে যেসব পণ্য উৎপাদিত হতো তাতে প্লাষ্টিক, রেজিন, প্লাস্টিকের বোতল, প্লাষ্টিকের মোড়কসহ দাহ্য পদার্থ এবং কেমিক্যাল ও তেল জাতীয় পদার্থ থাকার কারনে দীর্ঘ সময় আগুন জ্বলে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতদের আত্মীয় স্বজন থেকে এখন পর্যন্ত ৪৫ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলি নিহতদের নমুনার সাথে ম্যাচ করে লাশের পরিচয় সনাক্ত করে যত দ্রুত সম্ভব লাশ হস্তান্তর করা হবে।
আহত যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের চিকিৎসার তদারকি করছে জেলা প্রশাসনের কর্মকর্তারা।

উল্লেখ্য গত বৃহস্পতিবার বিকেলে পাঁচটার দিকে রুপগঞ্জের কর্ণগোপে হাসেম ফুড বেভারেজের সেজান জুস কারখানায় আগুন লাগে। আগুনে  ভবন থেকে ৪৯ জনের  পোড়া মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া প্রথম দিন ছাঁদ থেকে লাফিয়ে পড়ে আরো তিন জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট ৫২ জন মারা যায় ।

এদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জন নিহতের ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, সিইওসহ ৮ কর্মকর্তাতে। গ্রেফতার হওয়া আট আসামির প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১০ জুলাই) বিকেলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খানমের আদালত এ আদেশ দেন। এর আগে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

আসামিরা হলেন-সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হাসেম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহেনশাহ আজাদ, আবুল হাসেমের চার ছেলে (গ্রুপের ডিএমডি) হাসিব বিন হাসেম ওরফে সজীব, (পরিচালক) তারেক ইব্রাহীম, তাওসীব ইব্রাহীম, তানজীম ইব্রাহীম; হাসেম ফুডসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মামুনুর রশিদ এবং সিভিল ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক কর্মকর্তা মো. আলাউদ্দিন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সেজান জুস কারখানায় অভিযান সমাপ্ত ঘোষণা, সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮ আসামি ৪ দিনের রিমান্ডে

আপডেটের সময় ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১