ভিয়েনা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

সুদখোরের অত্যাচারে বাড়িছাড়া চা দোকানদার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ১০৪ সময় দেখুন

শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধিঃ সুদখোর মহাজনের অত্যাচারে বাড়ী ছাড়া হয়ে মানবেতর জীবন যাপন করছেন এক চা দোকানী ও তার পরিবার।

বর্তমানে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করলে সেখানে এসেও হত্যার হুমকি দিচ্ছে সুদখোর ওই ব্যক্তিরা।

জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের রিক্সাচালক সাইদুর রহমান ও তার স্ত্রী ডলি খাতুন ৩ সন্তান নিয়ে দুধসর আবাসন প্রকল্পের একটি ঘরে বসবাস করে আসছিল দীর্ঘদিন ধরে। চা দোকানী সাইদুর ও স্ত্রী ডলি খাতুনের সেলাই মেশিনের কাজ করে কিছু টাকা জমিয়ে উত্তরপাড়ায় একটি জমি কিনে ঘর করে সেখানে বসবাস শুরু করে। গত ৩ বছর আগে ওই এলাকার মনজের আলীর কাছ থেকে ব্যবসার জন্য ৫০ হাজার টাকা ধার নেন সাঈদুর রহমান।

সেই টাকা দিয়ে চায়ের দোকান ভালই চলছিল। করোনা মহামারীতে ব্যবসায় বন্ধ হয়ে গেলে সেই টাকা ফেরত দিতে দেরী হয় সাঈদুরের। এরপর থেকেই ৫০ হাজার টাকায় মাসে ৫হাজার টাকা সুদ দাবী করে সুদখোর মনজের আলী। সেই সাথে স্ট্যাম্পে ২ লাখ টাকা লিখে স্বাক্ষর করিয়ে নেয়। এরপর থেকেই প্রতিমাসে ৫ হাজার টাকা সুদ দিতে হচ্ছে সুদখোর মহাজন মনজের আলীকে।

ভুক্তভোগী সাঈদ বলেন, আমি ৫০ হাজার টাকা ধার করে এখন পর্যন্ত প্রায় দেড় লাখ টাকা দিয়েছি তবুও আমার টাকা পরিশোধ হচ্ছে না। টাকা দিতে না পারায় আমার বাড়িতে এসে হামলা, মারধর করা হচ্ছে। তাই বাড়ী ছেড়ে ঝিনাইদহ শহরে এসে বাসা ভাড়া নিয়ে রিক্সা চালাচ্ছি।

সাঈদের স্ত্রী ডলি খাতুন বলেন, সুদখোর মনজের আলী, গোলাম আলী, তুপাল বিশ্বাস, বাদশা বিশ্বাস একটা চক্র। তারা এলাকায় সুদের ব্যবসা চালায়। আমরা অসহায় হয়ে পড়েছি। ঝিনাইদহ শহরে এসেও হত্যার হুমকি দিচ্ছে। আমরা ওই চক্রের  হাত থেকে রক্ষা চাই। আমি তাদের অত্যাচারের বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছি। তারপরও তারা আমাদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। ফলে আমি পরিবারের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করেছি।

এ ব্যাপারে অভিযুক্ত মনজের আলী তার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সুদের ব্যবসা করি না। আমি তাদের এলাকা ছাড়া করিনি। তাদের কোন হুমকি-ধামকিও দিইনি। তাদের সাথে আমার ভালো সম্পর্ক।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানতাম না। খোঁজ খবর নিয়ে সুদখোরদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব।

ঝিনাইদহ/ ইবিটাইমস

জনপ্রিয়

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সুদখোরের অত্যাচারে বাড়িছাড়া চা দোকানদার

আপডেটের সময় ০৩:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২