ভিয়েনা ০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২৩ সময় দেখুন

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং এর অধ্যক্ষ মো. রুহুল আমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আসরবাদ প্রতিষ্ঠানের অধ্যক্ষের কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগের প্রতিবাদ জানান অধ্যক্ষ মো. রুহুল আমিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি তাঁর প্রতিষ্ঠানসংলগ্ন লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব তাঁকে ও তাঁর প্রতিষ্ঠানকে জড়িয়ে ফেসবুকে দুটি ভিডিও প্রকাশ করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়েছেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানতে পেরেছেন।

অধ্যক্ষের দাবি, প্রকাশিত ভিডিওতে উত্থাপিত অভিযোগ ও বর্ণিত ঘটনার সঙ্গে তাঁর কিংবা তাঁর প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা নেই। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের প্রচারণা তাঁর ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমি সব সময় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর সত্যতা যথাযথ তথ্য-প্রমাণের মাধ্যমে প্রমাণ করা হোক। যদি কোনো অভিযোগের সঙ্গে আমার সম্পৃক্ততার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে প্রচলিত আইনে যেকোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত আছি।’

তবে অভিযোগের সত্যতা প্রমাণিত না হলে যারা তাঁর বিরুদ্ধে অভিযোগ ও অপপ্রচার চালিয়েছেন, তাঁদের বিষয়টি খতিয়ে দেখে যথাযথ জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।

এ ছাড়া সংশ্লিষ্ট প্রশাসনের কাছে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান অধ্যক্ষ।

সংবাদ সম্মেলনে লালমোহনের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

আপডেটের সময় ০৬:৫৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬