ভিয়েনা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

সাগরে মাছ ধরতে গিয়ে মঠবাড়িয়ার ৫ জেলে নিখোঁজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • ৯৯ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: সাগরে মাছ ধরতে গিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ার ৫ জেলে দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন।

গত রবিবার (৩০ জুন) থেকে তারা নিখোঁজ রয়েছেন এমন তথ্য নিশ্চিত করেছেন ডুবে যাওয়া ট্রলার মালিক ও ওই মাছ ধরার ট্রলারের চালক মো. নজরুল ইসলাম।

তিনি জানান, গত ২৬ জুন বিকাল ৩টার দিকে এফবি ভাই ভাই নামের ওই ট্রলারে করে তারা ১২ জনের একটি দল বঙ্গোপসাগরে মাছ শিকার করতে মঠবাড়িয়া ত্যাগ করেন। রবিবার (৩০ জুন) রাত ১২টার দিকে তাদের ট্রলার ¯্রােত ও ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১২ জনের মধ্যে ৭ জন সাঁতরিয়ে ফিরে আসতে পারলেও ৫ জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন- উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের মৃত হাফেজ আকনের ছেলে বাহাদুর আকন (২২), একই এলাকার মৃত উজ্জাত আলী আকনের ছেলে ৩ সন্তানের জনক ইমাদুল হক আকন (৫২), আকব্বর সাহর ছেলে আল আমিন সাহ (২৬), মোসলেম খানের ছেলে সালাম খান (৫০) , ওই ট্রলারের বাবুর্চি জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর জুনিয়া গ্রামের মোকলেছ হাওলাদারের ছেলে আব্দুর রহমান (৫০)।

আর উদ্ধার হওয়া জেলেরা হলেন- ট্রলারের মালিক ও মাঝি মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের মোশারেফ ফরাজীর ছেলে নজরুল মাঝি (৫৫), একই এলাকার মালেক খলিফার ছেলে ইলিয়াছ খলিফা (২৭), রুহুল মোল্লার ছেলে লোকমান মোল্লা (২৩), মৃত হানিফ শাহর ছেলে জুয়েল শাহ , শাহাজাহান ফরাজীর ছেলে রাসেল ফরাজী (২৬), খালেক ফরাজীর ছেলে রুহুল আমিন ফরাজী (৪৫) এবং মুজিবর শাহর ছেলে মোশারেফ হোসেন শাহ (৩০)। তাদেরকে উদ্ধার করে পটুয়াখালীর মহিপুরে নিয়ে যাওয়া হয়।

ওই ট্রলালের চালক জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকলেও কচিয়ালীর নারিকেল বাড়িয়ালি এলাকা ণিষেধাজ্ঞার বাহিরে। তাই তারা ওই রাতের ১২টার দিকে ট্রলার নিয়ে কচিয়ালীর নারিকেল বাড়িয়ালি এলাকায় পৌঁছলে সাগরের ঢেউ ও পানির চাপে তাদের ট্রলার ডুবে যায়। এ সময় ওই এলাকায় থাকা অন্য ট্রলারে ও সাঁতরে ৭ জেলে উঠেছেন বলে সন্ধান পাওয়া গেছে। বাকী ৫ জেলের সন্ধ্যান পাওয়া যায় নি।

স্থানীয় তুষখালী ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদার বলেন, ছোট মাছুয়া গ্রামের ৫ জেলে মাছ ধরতে গিয়ে নিঁখোজ হয়েছে। নিখোঁজদের পরিবারে শোকের মাতম চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাগরে মাছ ধরতে গিয়ে মঠবাড়িয়ার ৫ জেলে নিখোঁজ

আপডেটের সময় ০৭:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪