ভিয়েনা ১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ১২৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং গ্রেপ্তারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন।
শনিবার (৯ আগস্ট) দুপুরে শহরের নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহব্বত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, সাপ্তাহিক পুর্বাকাশ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি অ্যাড. খান মোহাম্মদ খালেদ, জেলা ব্যবসায়ী ঐক্যজোট সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, সাবেক ছাত্রদল নেতা লন্ডন প্রবাসী মনোয়ার মোহাম্মদ, মির্জাপুর প্রেসক্লাব সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক রতন সিদ্দিকী, বোরহান হোসেন, আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা কলম সৈনিক আবু নাসুম এবং সাংবাদিক শফিকুজ্জামান খান মোস্তফা প্রমুখ।

বক্তারা বলেন, অতীতের স্বৈরাচার আমলে বহু সাংবাদিক হত্যাসহ নির্যাতনের শিকার হলেও বিচার হয়নি। বর্তমান সরকারের আমলেও সাংবাদিক হত্যা মেনে নেওয়া যায় না। তারা দ্রুত বিচারের দাবি জানান।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

আপডেটের সময় ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫