ভিয়েনা ১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

শৈলকুপায় দোকান ও জমি নিয়ে পৃথক হামলায় আহত-৮

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
  • ৯০ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় দোকান ও জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় পিতা-পূত্র সহ ৮জন আহত হয়েছে।আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় ২ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ও একজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি রবিবার রাত ৮টার দিকে উপজেলার ৭নং হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে ও সোমবার দুপুরে ১নং ত্রিবেনী ইউনিয়নের শিতালীডাঙ্গা গ্রামে।

প্রত্যক্ষদর্শী হাকিমপুর গ্রামের আরব আলী লস্কর জানান, শনিবার শৈলকুপা বাজারে কাচামালের দোকান দেওয়াকে কেন্দ্র করে হাকিমপুর গ্রামের সেলিম লস্করের ছেলে ইলিয়াস লস্কর, সৌরভ লস্করের সাথে একই গ্রামের শাহিন, রফিকুল, আশিকের সাথে বাক-বিতন্ডার ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাত ৮টার দিকে হাকিমপুর স্থানীয় বাজারে প্রতিপক্ষরা সেলিম লস্কর(৬০) ও তার দুই ছেলে ইলিয়াস লস্কর, সৌরভ লস্কর ও শিশির লস্কর সহ ৬জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে।আহতদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের মধ্যে ইলিয়াস লস্কর ও সৌরভ লস্করের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

এদিকে সোমবার দুপুরে ১নং ত্রিবেণী ইউনিয়েনের শিতালীডাঙ্গা গ্রামের জমি নিয়ে বিরোধে তাইজুল শেখ ও তার ছেলে শাহাদৎ শেখকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এঘটনায় তাইজুল শেখের অবস্থা আশংকাজনক হওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ও শাহাদৎ শেখকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, হাকিমপুর ও শিতালীডাঙ্গা গ্রামে দোকান ও জমি নিয়ে বিরোধে হামলার ঘটনায় কয়েক ব্যক্তি আহত হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হবে বলে তিনি জানান।

শেখ ঈমন/ ইবিটাইমস

Tag :
জনপ্রিয়

সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় দোকান ও জমি নিয়ে পৃথক হামলায় আহত-৮

আপডেটের সময় ১২:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১