ভিয়েনা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

লালমোহনে ১০ ভরি চোরাই স্বর্ণালংকারসহ নারী আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ৯১ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধিঃ ভোলার লালমোহনে প্রায় ১০ ভরি চোরাই স্বর্ণালংকারসহ আখি (২০) নামের এক নারীকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।
আখি উপজেলার কালমা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বালুরচর গ্রামের সুজনের স্ত্রী। এর আগে শনিবার রাতে আখির বসত ঘর থেকে তাকে আটক করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাহাবুব উল আলম জানান, লালমোহন বাজারের মো. হারুন অর রশিদ নামে এক ব্যবসায়ী শনিবার রাতে অভিযোগ করেন যে, তার বাসা থেকে প্রতিবেশি আখি নামে এক নারী নগদ ১হাজার ৮শ টাকা এবং ১০ ভরির অধিক স্বর্ণালংকার চুরি করেছে। অভিযোগের ভিত্তিতে রাতেই অখির বসতঘরে অভিযান চালায় পুলিশ। এসময় আখির কক্ষ থেকে ১০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
এ ঘটনায় আখির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাকি স্বর্ণ উদ্ধারে আখির বিরুদ্ধে ৫দিনের রিমান্ড চাইবেন বলে জানান তিনি।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ১০ ভরি চোরাই স্বর্ণালংকারসহ নারী আটক

আপডেটের সময় ০২:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪