ভিয়েনা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

লালমোহনে রবিদাস জনগোষ্ঠীর মানববন্ধন, শোভাযাত্রা ও সমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ৯৯ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ১১ দফা দাবিতে ভোলার লালমোহনে মানববন্ধন, র‌্যালি ও সমাবেশ করেছে রবিদাস জনগোষ্ঠী। সোমবার  সকালে লালমোহন থানার সামনে এ কর্মসূচিতে বাংলাদেশের অনগ্রসর রবিদাস জনগোষ্ঠীর জীবন, জীবিকা ও বাঁচার তাগিদে জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় ১১ দফা দাবী তুলে ধরা হয়।

একই সাথে রবিদাস জনগোষ্ঠীর সংগঠন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার উপস্থিত ছিলেন।

সকাল ১০ টায় বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর লালমোহন উপজেলা কমিটির আয়োজনে মানববন্ধন, র‌্যালি ও সমাবেশে রবিদাস সমাজের শতাধিক নারী-পূরুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন বিআরএফ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব চন্দ্র কমল, লালমোহন উপজেলা কমিটির সভাপতি ধীরেন চন্দ্র রবিদাস, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রবী দাস প্রমূখ।

ভোলা /ইবিটাইমস

জনপ্রিয়

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে রবিদাস জনগোষ্ঠীর মানববন্ধন, শোভাযাত্রা ও সমাবেশ

আপডেটের সময় ০১:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২