ভিয়েনা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

লালমোহনে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • ৮৬ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ৩দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।

মেলায় উপজেলায় স্কুল-মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীকে পাঁচটি করে বিভিন্ন প্রজাতির ফল গাছের চারা উপহার দেওয়া হয়েছে।

এছাড়া আরো একশত কৃষকের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এরপর মেলায় ১১ ধরনের বিভিন্ন পদ্ধতির কৃষি পণ্যের স্টল পরিদর্শন করেন অতিথিরা।

এর আগে কৃষি ও প্রযুক্তি মেলা উপলক্ষ্যে একটি র‌্যালি বের হয়। এ সময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল আমিন এবং মেহেদী হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

আপডেটের সময় ১২:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪