ভিয়েনা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুফুর কক্ষের বাক্সে মিলল ৩ বছরের শিশুর মরদেহ স্পিকারের এপিএস সবুজকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ শেখ হাসিনাকে ফেরাতে তৃতীয় পক্ষের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির সৌদি আরব সফরে যাচ্ছেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর জং ধরা হ্যান্ডকাফে, রক্তাক্ত হাত ! হাত উঁচিয়ে বললেন পলক বোরকা পরে ভূমি অফিসে হাজির ঢাকা জেলার ডিসি ! লালমোহনে বাগান থেকে জোরপূর্বক সুপারি পাড়ার অভিযোগ

রাস্তায় ফেলে যাওয়া সেই অসুস্থ প্রবাসীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৪৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় আলোচিত প্রবাসফেরত জামাল উদ্দিন (৫৫) মারা গেছেন। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে ভাতিজি ইসমত আরার বাড়িতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজি।

গত ২ আগস্ট রাতে উপজেলার কালমেঘা এলাকায় অসুস্থ জামাল উদ্দিনকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ ওঠে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পরদিন স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাতিজি ইসমত আরার বাড়িতে নিয়ে যান। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

গত ৬ আগস্ট এলাকাবাসীর আর্থিক সহায়তায় জামাল উদ্দিনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার তাকে আবার ভাতিজির বাড়িতে নিয়ে যাওয়া হয়।

জামাল উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। কয়েক মাস আগে অসুস্থ হয়ে দেশে ফেরার পর থেকে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না।

স্থানীয়দের অভিযোগ, রাস্তায় ফেলে যাওয়ার পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তার স্ত্রী ও সন্তানরা কোনো খোঁজ নেননি। তবে জামাল উদ্দিনের স্ত্রী রিনা আক্তার দাবি করেছেন, প্রায় আড়াই মাস আগে তিনি জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন।

একজন অসুস্থ মানুষ জীবনের শেষ সময়ে স্বজনদের কাছ থেকে দূরে থেকে অন্যের সহায়তায় চিকিৎসা নিয়ে মারা যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জামাল উদ্দিনের ভাতিজি ইসমত আরা বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার চাচাকে আমার বাড়িতে নিয়ে আসি। আজ বিকেল ৩টার দিকে চাচার মৃত্যু হয়েছে।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

ফুফুর কক্ষের বাক্সে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাস্তায় ফেলে যাওয়া সেই অসুস্থ প্রবাসীর মৃত্যু

আপডেটের সময় ১০:২৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬