ভিয়েনা ০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ভোলায় মুজিব বর্ষেও ঘর পেলোনা মুক্তিযোদ্ধার স্ত্রী পুস্প রানী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • ১০৫ সময় দেখুন

ভোলা প্রতিনিধি : “স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতীর পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঘোষনা দিয়েছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী “মুজিব বর্ষে” বাংলাদেশের একটি পরিবারও গৃহহীন থাকবেনা এবং জাতীর শ্রেষ্ঠ সন্তান অসচ্ছল মুক্তিযোদ্ধারাও ঘর পাবে। তখন থেকেই আমি একটি ঘর পাওয়ার স্বপ্ন দেখে আসছি। আমি একটি ঘরের জন্য প্রশাসনের বহু লোকের কাছে ধর্ণা দিয়েছি। কিন্তু কেউ আমাকে একটি ঘরের বন্দোবস্ত করে দেয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আমাকে একটি ঘর দিলে ছেলে বউ নাতি নাতনী নিয়ে আমি বাকী জীবনটা একটু সুখে থাকতে পারবো। কেঁদে কেঁদে কথা গুলো বলছিলেন, ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত আর্মি নায়েব সুবেদার ও বীর মুক্তিযোদ্ধা মৃত হরিদাস মালের স্ত্রী পুস্প রানী।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ইলিশা হাটের মন্দিরের পাশে ৩ শতাংশ জমির উপর দাঁড়িয়ে আছে বহু বছরের পুরোনো জড়াজীর্ণ একটি মাটির ঘর। যার উপরে টিন থাকলেও বৃষ্টির পানি রোধ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে সেই নামধারী টিনগুলো। ছোট্ট এই ঘরটির মধ্যেই ৫ সন্তানের জননী পুস্প রানী তার দুই ছেলে, দুই পুত্রবধু, দুই নাতি নিয়ে মানবেতর জীবনজাপন করছেন।

আপনি স্বামীর মুক্তি যোদ্ধা ভাতা পেনশন ভাতা পাওয়ার পরও আপনার ঘর এরকম কেন এমন প্রশ্নের জবাবে পুস্প বলেন, ‘২০১১ সালে আমার স্বামী মারা যাওয়ার পর তিন লাখ টাকা লোন নিয়ে আমি আমার তিন মেয়েকে বিয়ে দিয়েছি এবং অনেক কষ্টে দুটি ছেলেকে কোনমতে উচ্চ মাধ্যমিক পাস করার পর অর্থের অভাবে আর পড়াশুনা করাতে পারেনি। এখন চাকুরীর অভাবে অন্যের কামলা দিয়ে ছেলে দুটো স্ত্রী-সন্তান নিয়ে কোনমতে জিবীকা নির্বাহ করে।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় মুজিব বর্ষেও ঘর পেলোনা মুক্তিযোদ্ধার স্ত্রী পুস্প রানী

আপডেটের সময় ০১:২২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১