ভিয়েনা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

নেতা-কর্মীদের আশাহত না হওয়ার আহ্বান ফখরুলের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • ১৪৪ সময় দেখুন

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এত ত্যাগ বৃথা যেতে পারে না। সময় হলে জয় নিশ্চিত হবে। আওয়ামী লীগ ইতিহাস নিয়ে বিতর্ক সৃষ্টি করছে মন্তব্য করে তিনি বলেন, শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগই ছোট করছে। আওয়ামী লীগ যেখানে ব্যর্থ, বিএনপি সেখানে সফল।

মঙ্গলবার (৮জুন) জাতীয় প্রেস ক্লাবে শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতাদেরে সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, বর্তমান তথ্যমন্ত্রী সব মিথ্যে বলেন। তিনি সম্ভবত হিটলারের তথ্যমন্ত্রী ছিলেন। তবে বারবার মিথ্যে বলতে বলতে একবার সত্য বলে ফেলেন। তাদের মুখ দিয়ে একসময় সত্যটা বেরিয়ে আসে।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা আশাহত না হয়ে দাবি আদায়ের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যান, ইনশাআল্লাহ জয় আমাদের আসবে।

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ যেদিন থেকে ক্ষমতায় এসেছে, তারা সেদিন থেকে জোর করে ক্ষমতায় দখল করেছে। তিনি বলেন, আমরা শুরু থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

পদ-পদবির জন্য নেতাকর্মীদের রাজনীতি না করে দেশ, দেশের মানুষের জন্য রাজনীতি করার আহ্বানও জানান তিনি।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নেতা-কর্মীদের আশাহত না হওয়ার আহ্বান ফখরুলের

আপডেটের সময় ০৫:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১