ভিয়েনা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোমবার নিউইয়র্কে মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক যুদ্ধের ধাক্কায় ইরানের অর্থনীতি সংকুচিত ১০ শতাংশের বেশি সোমবার নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে ট্রাম্পের বৈঠক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, ইস্তাম্বুলে যাত্রাবিরতি চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার

নরসিংদীতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালনে পুলিশের বাধা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • ১৩১ সময় দেখুন

নরসিংদী প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদীতে আয়োজিত বিএনপির আলোচনা সভায় বাধা দেয় পুলিশ। রোববার বিকেলে জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

সভা চলাকালে নেতাকর্মীদের ছত্রভঙ্গসহ পুলিশ গণগ্রেপ্তারের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জেলা বিএনপির চিনিশপুর কার্যালয়ে বিপ্লব ও সংহতি দিবসের আনুষ্ঠানিকতা ঘিরে ব্যাপক নেতাকর্মীর সমাগম ঘটে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনুষ্ঠান সংক্ষিপ্ত করার তাগিদ দেয় পুলিশ। একাধিকবার তাগিদের পর কার্যালয়ের বাইরে অবস্থানরত নেতাকর্মীদের পুলিশ ধাওয়া দেয় এবং গণগ্রেপ্তারের চেষ্টা চালায়। ওই সময় নেতাকর্মীরা দৌড়ে সটকে পড়ে।

খবর পেয়ে সাংবাদিকরা ছবি তুলতে ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় সাংবাদিকদের বাধা দেয় পুলিশ। পরে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। পুলিশের এমন কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন সাংবাদিকরা। পরে সদর থানার ওসি সওগাতুল আলম উপস্থিত হয়ে সাংবাদিকের ক্যামেরা ফিরিয়ে দেন। পুলিশি বাধায় ওই সময়ই বিএনপির আলোচনা সভা সমাপ্ত করা হয়। তবে বিএনপির সমাবেশ থেকে কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নরসিংদীতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালনে পুলিশের বাধা

আপডেটের সময় ০৬:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১