ভিয়েনা ০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

দৌলতখানে স্কাউটস সদস্যদের জেলা প্রশাসকের আর্থিক সহায়তা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • ১৩৪ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে অসচ্ছল কাব ও স্কাউটস্ সদস্যদের মাঝে করোনা কালীন প্রণোদনা হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।  দৌলতখান উপজেলা সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের অর্থায়নে উপজেলা  স্কাুউটস এর সহায়তায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন অসচ্ছল কাব ও স্কাউট সদস্যের মাঝে ১ হাজার টাকা করে করোনা কালীন প্রণোদনা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনার এ নগদ অর্থ কাব ও স্কাউট¯ সদস্যদের মাঝে তুলে দেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী কাব ও স্কাউটস সদস্যদের উদ্দেশ্য বলেন, দেশের যে কোন দুর্যোগ মূহুর্তে স্কাউট¯ সদস্যদের প্রশংসনীয় ভুমিকা রয়েছে। করোনা কালীন সময়ও তারা গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। তিনি শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশসহ মাদক মুক্ত সমাজ গঠনে স্কাউটিং এর গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশ স্কাউটস দৌলতখান উপজেলা শাখার সম্পাদক মোহাম্মদ আবু তাহের’র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, ভোলা জেলা স্কাউটস সম্পাদক জাকির তালুকদার, দৌলতখান উপজেলা স্কাউটস যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুর রহমান ডাবলু, কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেনসহ উপজেলা স্কাউটস নেতৃবৃন্দ।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দৌলতখানে স্কাউটস সদস্যদের জেলা প্রশাসকের আর্থিক সহায়তা

আপডেটের সময় ০১:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১