ভিয়েনা ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

দেশের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য সরকার উদ্যোগী হয়েছে- বানিজ্য প্রতিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • ১৯৬ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দেশের সকল জেলা ও উপজেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে জনগনের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য সরকার উদ্যোগী হয়েছে। হাসপাতালগুলোতে কি কি ত্রটি আছে তা চিহ্নিত করা হচ্ছে।
তিনি আজ টাঙ্গাইল জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত  মত-বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসক, নার্সসহ সকলকে রোগীদের প্রতি আরো আন্তরিক হবার আহবান জানান বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ।
টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা, সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়সারুল ইসলাম, জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদের সভায় অংশ নেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য সরকার উদ্যোগী হয়েছে- বানিজ্য প্রতিমন্ত্রী

আপডেটের সময় ০৮:৫৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪